বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ শুক্রবার (২২ ডিসেম্বর)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৬তম (অধিবর্ষে ৩৫৭তম) দিন। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।
ঘটনাবলী :
১৬৯৩ – ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।
১৭১৬ – ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।
১৮১০ – ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।
১৮৫১ – ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
১৮৬৯ – মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।
১৯৩৭ – চালু হয় লিংকন টানেল।
১৯৩৯ – জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।
১৯৪২ – কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।
১৯৪৪ – ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।
১৯৫৬ – ফ্রান্স এবং বৃটেন, মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।
১৯৫৮ – দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬৫ – বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।
১৯৭১ – কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।
১৯৭১ – বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ – বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।
১৯৭২ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৯৮৬ – সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।
১৯৮৮ – স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।
১৯৮৯ – রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।
১৯৯৩ – দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।
১৯৯৫ – ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।
জন্ম
১১৭৮ – জাপানের সম্রাট আনটুকু।
১৮০৪ – বেঞ্জামিন ডিজরেলি।
১৮৫৩ – সারদা দেবী, ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।(মৃ.২০/০৭/১৯২০)
১৮৫৭ – বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাস।(মৃ.১৯৫০)
১৮৮৭ – শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।(মৃ.২৬/০৪/১৯২০)
১৯৪৮ – মেরি আর্চার, ব্রিটিশ বিজ্ঞানী।
১৯৮৩ – জেনিফার হকিংস, মিস ইউনিভার্স ২০০৪।
মৃত্যু
১৫৭২ – ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কো।
১৬৬৬ – ইতালিয় চিত্রশিল্পী গুয়েরচিনো।
১৬৬৮ – ইংরেজ চিত্রকর স্টিফেন।
১৭৯৭ – রাজা নবকৃষ্ণ দেব,কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপূজার সূচনাকারী।(জ.১০/১০/১৭৩৩)
১৮৮০ – ইংরেজ ঔপন্যাসিক,সাংবাদিক, অনুবাদক জর্জ ইলিয়ট।(জ.২২/১১/১৮১৯)
১৯৫৮ – তারকনাথ দাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।
১৯৬৫ – পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।(জ.১৯১৮)[১]
১৯৮৬ – কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন।
১৯৮৭ – চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন।
১৯৮৯ – নোবেলজয়ী [১৯৬৯] আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকিট।
১৯৯১ – মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯৯২ – চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গণেশ ঘোষ। (জ.২২/০৬/১৯০০)
১৯৯৫ – কমিউনিস্ট নেতা আবদুল হক।