1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মেয়র আরফানুল কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে ৬ ডিসেম্বর থেকে তাঁর পাকস্থলীতে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। গত রোববার বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com