1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩ হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, ইরানের পাল্টা হুঁশিয়ারি—উত্তেজনা চরমে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, আজই একনেকের প্রথম বৈঠক 🗳️ সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে: তফসিল ঘোষণা ইসির খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

সৌদি আরবের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজিডি ডেস্ক : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) সৌদি আরবের কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) এর সঙ্গে পিপিপি-জিটুজি ভিত্তিতে পরবর্তী ২২ বছরের জন্য নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় একটি ‘কনসেশন এগ্রিমেন্ট’ স্বাক্ষর করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং আরএসজিটি’র প্রধান নির্বাহী জিনস ও, ফলি চুক্তিতে স্বাক্ষর করেন।

এরআগে, সৌদি মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ‘আরএসজিটি’ হল একটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর, যা মালয়েশিয়ান মাইনিং কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে।

সম্মিলিত সম্পদ, পরিচালনার ক্ষমতা এবং অভিজ্ঞতা আরএসজিটিকে বিশ্বব্যাপী ১০টি বৃহত্তম কন্টেইনার টার্মিনাল অপারেটরগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে। যার সম্মিলিত বার্ষিক কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা ২০ মিলিয়ন এবং থ্রুপুট পদ্ধতিতে টার্মিনালটির ১০ মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা রয়েছে।

বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো রেকর্ড রয়েছে। এ কারণে চলতি বছরের মে মাসে দোহায় সৌদি আরব বাংলাদেশের বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দেয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ, আরএসজিটির চেয়ারম্যান আমের এ. আলীরেজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধনী বক্তৃতা করেন।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা বিন ইউসুফ আল দুহাইলান ছাড়াও সৌদি ও বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com