1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

বাংলাদেশিরা হজে যেতে পারবেন না এমন কোনও নির্দেশনা নেই: ধর্মপ্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৮৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন,করোনা ভাইরাসের মধ্যে চলমান পরিস্থিতিতে এবারও বাংলাদেশিরা হজে যেতে পারবেনা- এমন কোনও নির্দেশনা এখন পর্যন্ত নেই।

বুধবার (০৯ জুন) মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের কাছ থেকে চিঠি পেলে কম সংখ্যক করে হলেও কিছু লোক হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করছি। তবে, চিঠি পেলেই বিস্তারিত জানানো হবে।’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনও সরকার একসঙ্গে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।’

প্রতিটি জেলা-উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্রের নির্মাণে কোনও অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com