1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩ হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, ইরানের পাল্টা হুঁশিয়ারি—উত্তেজনা চরমে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, আজই একনেকের প্রথম বৈঠক 🗳️ সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে: তফসিল ঘোষণা ইসির খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

ঢাকায় ফিরছেন পিটার হাস!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশে যত রাষ্ট্রদূত আছেন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিশেষ করে আসন্ন দ্বাদশ নির্বাচন নিয়ে সংলাপসহ নানা কারণে কথা বলে আলোচনায় রয়েছেন তিনি। নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন হঠাৎ গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ার পর তাকে নিয়ে তৈরি হয় নতুন করে আলোচনা। পিটার হাস কোথায় আছেন? দেশে আসবেন কবে? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় চলে নানা আলোচনা।

সূত্র থেকে জানা যায়, আজ সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক আজ ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্স (ফ্লাইট নং-ইউএল-১৮৯) এর একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানান, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করবে। ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এদিকে বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে মন্তব্য করেছে রাশিয়া। পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিরোধীদলের এক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com