1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩ হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, ইরানের পাল্টা হুঁশিয়ারি—উত্তেজনা চরমে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, আজই একনেকের প্রথম বৈঠক 🗳️ সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে: তফসিল ঘোষণা ইসির খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

অশ্রুসিক্ত মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হলো ঐতিহাসিক চরমোনাই অগ্রহায়ণের বার্ষিক মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

চরমোনাই (বরিশাল) প্রতিনিধি : বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চরমোনাইর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া রশিদিয়া আহসানাবাদ মাদরাসার (অগ্রহায়ণের) বার্ষিক মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল আজ। শনিবার সকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ধর্মপ্রাণ মুসল্লিদের বিশাল এ গণ জমায়েতে আখেরি মোনাজাত পরিচালনা করেন।

পীর সাহেব চরমোনাই আখেরি মোনাজাতে দেশ, মানবতা, ইসলাম ও দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং ইসলামবিরোধী, মানবতাবিরোধী অপশক্তির হেদায়াতেরও দোয়া করেন। মুমিন মুসলমানদের ঐক্যের আহ্বানেরও দোয়া করা হয়। এ সময় পুরো মাঠ আমিন আমিন রবে মুখরিত হয়।

আখেরি মোনাজাতের আগে দেয়া হেদায়েতি বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন মানুষের মধ্যে মানবতা থাকে না; বিধায় তারা যে কোনো অপরাধে জড়িয়ে যায়।

সুতরাং আমাদের সবার মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের পূর্ণ আনুগত্য থাকতে হবে। আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মনোনীত দ্বীন ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র কখনোই গ্রহণ করা যাবে না বলেও উল্লেখ করেন পীর সাহেব চরমোনাই।

তিনি আরও বলেন, যারা আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করে কিংবা অন্য আদর্শের দিকে লোকদের আহ্বান করে, নিশ্চয়ই তারা পথভ্রষ্ট।’

অশ্রুসিক্ত মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হলো ঐতিহাসিক চরমোনাই অগ্রহায়ণের বার্ষিক মাহফিল।‌

শনিবার বাদ ফজর পীর সাহেব হুজুরের আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com