1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল

নাশকতাকারীকে আটক করায় পুরস্কার দিলেন ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে নাশকতাকারীকে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই সরিফুল ইসলামকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শনিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে টিআই সরিফুল ইসলামকে (প্রশাসন) পুরস্কার তুলে দেন তিনি।

পুরস্কার প্রদানের পাশাপাশি ডিএমপি কমিশনার তার সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান ও ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।

ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানান, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম জোন এলাকা পরিদর্শনে বের হোন। পরিদর্শনকালে বেড়িবাঁধের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল ৭টার দিকে টায় ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি “হরতাল হরতাল” স্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি বাসের দিকে উত্তেজিত অবস্থায় অগ্রসর হতে দেখেন। তৎক্ষণাৎ টিআই সরিফুল ইসলাম সাহসিকতার সাথে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় নাশকতা ঘটানোর আগেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতেনাতে আটক করেন। যাকে পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে পুরস্কৃত করেন।

প্রসঙ্গত, ইতোপূর্বে আসাদগেট এলাকায় পরিবহন বাসে অগ্নিসংযোগ করে পলায়নরত একজন নাশকতাকারীকে হাতে নাতে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে গত ২৩ নভেম্বর পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সূত্র : ডিএমপি নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com