1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩ হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, ইরানের পাল্টা হুঁশিয়ারি—উত্তেজনা চরমে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, আজই একনেকের প্রথম বৈঠক 🗳️ সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে: তফসিল ঘোষণা ইসির খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

মনোনয়নপত্রের সঙ্গে দিতে হবে আয়কর সনদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে আয়কর সনদও জমা দিতে হবে। অন্যথায় প্রার্থিতা
বাতিল হতে পারে। শনিবার (২৫ নভেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করার জন্য সকল আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন।

সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণপ্রতিনিধিত্ব আদেশের সর্বশেষ সংশোধনী অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর বিবরণী এবং টিআইএন দাখিলের প্রমাণ সংযুক্ত করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খানকে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর সর্বশেষ আয়কর সনদ দাখিলের বিষয়ে সুষ্পষ্ট পরিপত্র জারি করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

ইসি কর্মকর্তারা বলছেন, আগে টিআইএন এবং আয়কর বিবরণী জমা দিলেই হতো। এবার থেকে আয়কর সনদও জমা দিতে হবে। অন্যথায় বাতিলও হতে পারে মনোনয়নপত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com