1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিবে: ভারত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ‘টু প্লাস টু’ বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে।

ভারতের নয়াদিল্লিতে শুক্রবার (১০) দুই দেশের নেতাদের মধ্যে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অংশ নেন।

বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেন, আমরা আঞ্চলিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছি এবং বাংলাদেশ উদ্বিগ্ন থাকায়, আমরা সংলাপে আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছি।

তিনি বলেন, তৃতীয় দেশের নীতির বিষয়ে মন্তব্য ভারত সমীচীন মনে করে না। বাংলাদেশে নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রতি সমর্থন অব্যাহত থাকবে।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বহু-পাক্ষিক ও আঞ্চলিক সমস্যা, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব, মূল্য সাপ্লাই চেইন সিকিউরিটাইজেশন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন চ্যালেঞ্জ এবং কিভাবে বিভিন্ন সুযোগ কাজে লাগানো যায় সে বিষয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়েছে।

কোয়াত্রা বলেন, ভারত-পূর্ব-ইউরোপ অর্থনৈতিক করিডোরসহ কানেক্টিভিটি বৃদ্ধি, কোয়াডের অধীনে অব্যাহত ও ক্রমবর্ধমান সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্ব এবং বৈশ্বিক দক্ষিণে ভারতের নেতৃত্বের দৃষ্টিকোণ নিয়ে সংলাপে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে।
সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com