1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল

খালেদা-তারেক দেশে আগুন সন্ত্রাসের সূত্রপাত করেছে : কাদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছেন জিয়াউর রহমান। আর তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আগুন সন্ত্রাসের সূত্রপাত করেছেন।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, কর্নেল তাহেরসহ অসংখ্য মুক্তিযোদ্ধা এবং সৈনিক হত্যা করেছেন জিয়াউর রহমান। এই জিয়া হত্যা ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছেন, আর তার উত্তরসূরিরা আগুন সন্ত্রাস চালু করেছে।

তিনি বলেন, জিয়াউর রহমান কর্নেল তাহেরকে বাঁচতে দেননি। ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। জিয়া কত সৈনিক কত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন, নাশতা করতে করতে ফাঁসির আদেশ দিয়েছেন। সেই জিয়াউর রহমানের উত্তরসূরিরা আজকে বাংলাদেশে আবার চেপে বসতে চায়। বাংলার গণতন্ত্রকে তারা ধ্বংস করতে চায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com