1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জে বিএনপি-জামাত কর্মীদের ককটেল বিস্ফোরণ ২ পুলিশ আহত- আটক-৩।সাজানো ঘটনা বলছে বিএনপি।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা ২য় দফায় অবরোধ কর্মসূচীর প্রথম দিন রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।  পুলিশ বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা ট্রায়ারে আগুন জে¦লে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ কন্সটেবল আহত হয়। তাদেরকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জেলা সদরের বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালত ঘুরে কর্মকর্তা-কর্মচারিদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ করা গেছে। পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে খেয়াল রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ করা গেছে। তবে এখন পর্যন্ত শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল।
তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। তারা জানান, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা আটক হয়রাণী ও শান্তিপূর্ণ সর্বাত্মক  গণ আন্দোলনকে নস্যাৎ করতেই এ ধরনের নাটক সাজানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com