1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

২৮ অক্টোবর সমাবেশ : ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসাবে র‌্যাব। যাতে করে কেউ নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে সমাবেশে প্রবেশ করতে না পারে। একইভাবে গুরুত্বপূর্ণ স্থানেও চেকপোস্ট বসানো হবে।

আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আমরা আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলমান রেখেছি। ঢাকার বাইরে থেকে যে কেউ যেন নাশকতার জন্য কোনো বস্তু নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। একই সাথে কারো যদি কোনো নাশকতার পরিকল্পনা থেকে থাকে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি।
খন্দকার আল মঈন বলেন, রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে কোনো কোনো স্বার্থান্বেষী মহল বা কোনো রাষ্ট্রবিরোধী চক্র কোনো ধরনের নাশকতা বা সহিংসতা যেন করতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। এছাড়া আমরা সাইবার ওয়ার্ল্ডে নজরদারি করছি।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, আগামী ২৮ অক্টোবর অনেক রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়েছে। সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না সেটা ডিএমপির এখতিয়ার। আমরা মনে করি, র‌্যাবের যে দায়িত্ব জনগণের জানমলে নিরাপত্তা দেওয়া, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা করা। এসব রক্ষায় আমরা দায়িত্ব পালন করে যাব। দেশের মহাসড়কগুলোতে নিয়মিত পেট্রোলিং করা হচ্ছে, যাতে মানুষজন সাচ্ছন্দ্যে তাদের দৈনন্দিন কাজ করতে পারেন।

এ সময় তিনি জানান, আগামী ২৮ অক্টোবর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়গুলোতে র‌্যাবের তল্লাশি চেকপোস্ট বসানো হবে। কেউ কোনো নাশকতার পরিকল্পনা করছে কিনা বা আগ্নেয়াস্ত্র বহন করছে কি না, সেটা লক্ষ্য রাখা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com