পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ এক শোকবার্তায় স্থানীয় সরকার মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম শাহজাহান মিয়া সরকারের ধর্ম প্রতিমন্ত্রী দায়িত্ব পালন ছাড়াও তিনবার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রায় টানা দুই দশক পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।