1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

পরিবেশ সুরক্ষায় মানুষকে সচেতন করতে হবে : সবুজ উদ্যানের দ্বিতীয় বর্ষপূর্তি ও মিলনমেলায় শ্যামল দত্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, পরিবেশ সুরক্ষায় দেশের মানুষকে সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে। সবাইকে গাছ রোপণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে ফেসবুক গ্রুপ ‘সবুজ উদ্যান’-এর দ্বিতীয় বর্ষপূর্তি ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সবুজের ছায়াতলে পদার্পণ, সবুজ উদ্যানের বিচরণ’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা সবুজ উদ্যান গ্রুপ ক্রিয়েটর ও ফাউন্ডার অ্যাডমিন শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও কবি বজলুর রায়হান, সাংবাদিক ও লেখক এস এম মসিহ রানা এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সহসভাপতি ও ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশের সভাপতি আনজুমান আরা শিল্পী।

গ্রুপের উপদেষ্টা মো. আব্দুল জব্বারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডমিন মুনমুন রহমান। উপস্থিত ছিলেন অ্যাডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, সাংবাদিক দিলরুবা খান, সাংবাদিক রুপম আক্তার, অ্যাডমিন আল-হাসান রিয়াজ, মাসুম আহমেদ কবির (শ্রাবণ), আসমা আহমেদ বিন্দু, হাবিবুর রহমান প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন সবুজ উদ্যান গ্রুপের প্রেসিডেন্ট ডাক্তার জহিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট নুসরাত জাহান কৃতি। অনুষ্ঠানে সদস্য সেরা খামারিদের মধ্যে ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার দেয়া হয়। বিভিন্ন জাতের গাছের চারা, বীজ বিতরণ ও বিনিময় করা হয়। শেষ পর্বে ছিল কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সবুজ উদ্যান ফেসবুক গ্রুপের কার্যক্রমের প্রশংসা করে শ্যামল দত্ত বলেন, পরিবেশ সুরক্ষায় দেশের মানুষকে সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশকে সবুজায়নের লক্ষ্যে পরিবেশবাদী বেসরকারি সংগঠনগুলোর পাশাপাশি সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com