1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

বঙ্গভবনে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের সাক্ষাৎ হয়।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া গত ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com