1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধে বাংলাদেশের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রবিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ সংঘাতের ফলে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্তদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ দুঃখ প্রকাশ করেছে। সংঘাত ও সহিংসতায় কোনো পক্ষই লাভবান হবে না বলেও মনে করে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, আমরা ফিলিস্তিন ও ইসরায়েল উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানাই। উভয় পক্ষ থেকে আরও নিরীহ প্রাণের ক্ষতি এড়াতে অবিলম্বে সংঘাত বিরতিরও আহ্বান জানাই।

বাংলাদেশ মনে করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি আনতে পারবে না। তাই বাংলাদেশ ফিলিস্তিন এবং ইসরায়েলের একটি দ্বি-রাষ্ট্র সমাধান নীতি সমর্থন করে। জাতিসংঘের রেজুলেশন নম্বর ২৪২ এবং ৩৩৮ অনুসরণ করে দখলমুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। বাংলাদেশ সংঘাত ও শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করে।

শুধুমাত্র সংলাপ এবং কূটনীতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে পারে এবং এই লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com