1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন মার্কিন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরানোর পথে, ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ বিসিবি নির্বাচন তদন্ত রিপোর্ট জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ এর নতুন কমিটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

 

‘সাংবাদিকতার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আমরা’ এ শ্লোগান নিয়ে ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। পাঁচ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রেসিডেন্ট পদে দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী এবং সেক্রেটারি জেনারেল পদে দৈনিক স্বাধীন ভাষার জ্যেষ্ঠ প্রতিবেদক গাজী তুষার আহমেদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে দেওয়ান মশিউর রেজা চৌধুরী (সময় নিউজ ২৪ ডটকম), সহসভাপতি শেখ সাব্বির আহমেদ (মধুমতি ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহিদ বিপ্লব (বাংলাদেশ মনিটর), নাজু মির্জা (দৈনিক রূপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক পদে আফরোজা আক্তার (দৈনিক সোনালী বার্তা), সাংগঠনিক সম্পাদক পদে রহিমা খানম (দর্পণ প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ জয়নাল আবেদীন (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: মিজানুর রহমান (দৈনিক ইত্তেফাক), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সোহাগ হোসেন (দৈনিক আমার সংবাদ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে গাজী হোসনে আরা চৌধুরী (সময় নিউজ ২৪ ডটনেট/ইংল্যান্ড থেকে প্রকাশিত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তাজ ফেরদৌস (দি ট্যুরিজম টাইমস) নির্বাচিত হয়েছে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দিলরুবা খান (দৈনিক ইত্তেফাক), আবু ফাত্তাহ (বাংলাদেশ টু ডে), আমির হামজা (বৈশাখী টেলিভিশন), মো. মোস্তফা কামাল জাহিদ (দৈনিক আমার বার্তা), উজ্জল মোল্লা (দৈনিক আমার বার্তা), স্বপন দেবনাথ (দৈনিক ঢাকা), তরিকুল ইসলাম (ডেইলি অবজারভার), মো. আমিরুল ইসলাম তপু (লাল সবুজ টিভি)কে নির্বাচিত করা হয়।

পারষ্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে দেশ ও বর্হিবিশ্বের সাংবাদিকদের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com