1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

অগ্নিকাণ্ড বেড়েছে ঢাকায়, সেপ্টেম্বর মাসে সারাদেশে ১৫৭৭টি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে ১ হাজার ৫৭৭টি আগুনের ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত ও ৪ জন নিহত হয়েছে। এরমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৫৫টি আগুনের ঘটনা ঘটে। যা আগস্ট মাসের তুলনায় বেড়েছে ২৭টি। আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেপ্টেম্বর মাসে সারাদেশে ১ হাজার ৫৭৭ টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৬০৩টি, ময়মনসিংহ বিভাগে ৬৩টি, চট্টগ্রাম বিভাগে ১৮৯টি, রাজশাহী বিভাগে ২২৫টি, খুলনা বিভাগে ১৩২টি, সিলেট বিভাগে ৫৭টি, বরিশাল বিভাগে ৬০টি ও রংপুর বিভাগে ২৪৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা কমেছে। গত মাসে সারাদেশে ১ হাজার ৬৬৭টি আগুনের ঘটনা ঘটে।
এরমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৫৫টি আগুনের ঘটনায় ৭ জন আহত হয়েছে। কেউ নিহত হয়নি। পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, তেজগাঁও, বারিধারা, উত্তরা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। এর মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, বারিধারা এলাকায় সেপ্টেম্বর মাসে ১৬টি করে আগুনের ঘটনা ঘটে।
আরও জানানো হয়, সেপ্টেম্বর মাসে সারাদেশে ৭৮৭টি বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৭৭৭ জন আহত ও ১৮৪ জন নিহত হন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৫৯০টি। এছাড়া রান্না ঘরের গ্যাস সিলিন্ডার জনিত দুর্ঘটনা ১০টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ১৩টি, লিফট দুর্ঘটনা ১৫টি, বজ্রপাত ১৯টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ১১৫টি দুর্ঘটনা ঘটে। সারাদেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ৭৪ জন নিহত হন।
শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪৯ টি বিভিন্ন ধরণের দুর্ঘটনায় ১১ জন নিহত হয়। সিটি কর্পোরেশনের মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, পুরান ঢাকা এলাকায় দুর্ঘটনা বেশি ঘটছে। এছাড়া ঢাকা বিভাগে ১৫৯টি, ময়মনসিংহ বিভাগে ৫৫টি, চট্টগ্রাম বিভাগে ১০২, রাজশাহী বিভাগে ২০১, খুলনা বিভাগে ৮৮, সিলেট বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ৪১টি ও রংপুর বিভাগে ১১৪ টি দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে আরও জানান, সেপ্টেম্বর মাসে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৩৫৪টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া ১১৫২টি কলের মাধ্যমে ১ হাজার ৯৮ জন রোগী পরিবহন করে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে।
খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com