1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন মার্কিন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরানোর পথে, ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ বিসিবি নির্বাচন তদন্ত রিপোর্ট জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

পাবনার উন্নয়নে নতুন গতি এসেছে: রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাবনার উন্নয়নে নতুন গতি এসেছে বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২০০৮ সালে পাবনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও এতদিনে কোনো হাসপাতাল ছিল না। আজ সকালেই পাবনার ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে। পাবনা থেকে ঢাকা রেল চলাচল এ মাসেই শুরু করার কথা থাকলেও প্রশাসনিক ও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই তা শুরু হবে। এছাড়াও ইছামতি নদী সংস্কার ও পুনঃখননের একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষ্যে ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে আমরা এগিয়ে যাব অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে। দেশ ধাবিত হবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে। আমরা সেই অগ্রযাত্রায় শামিল হব।

মো. সাহাবুদ্দিন বলেন, নৌকা বাইচ আবহমান বাংলার সমৃদ্ধ সংস্কৃতির একটি অনন্য ঐতিহ্য। বাংলার প্রতিটি আনাচে-কানাচে ছড়িয়ে আছে লোকসংস্কৃতির অমূল্য উপাদান। এসব লোকসংস্কৃতি সঠিকভাবে লালন করা গেলে এগুলো বিশ্ব সংস্কৃতি ও সাহিত্যেরও অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। পাবনা জেলা বাঙালি লোক-সংস্কৃতির উর্বর ক্ষেত্র। নৌকা বাইচ আমাদের এলাকার তেমনই একটি ঐতিহ্যবাহী উৎসব।

তিনি বলেন, বাঙালি বীরের জাতি। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু বাংলার মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমৃত্যু লড়াই-সংগ্রাম করেছেন, জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন।

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ অর্থনীতির নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সকল মেগা প্রকল্পের কাজ সময়মত শেষ হয়েছে। জনগণ এর সুফল পেতে শুরু করেছে।

পরে রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষ্যে পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলার বহু কাঙিক্ষত পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com