1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। ২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১টায় সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম, উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পরিচালক (ওয়ারহাউস ও ফায়ার প্রিভেনশন) মোঃ আনোয়ার হোসেন, সহকারী পরিচালক (ক্রয় ও স্টোর) মনোরঞ্জন সরকারসহ অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মিডিয়া সেলের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজেএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ পুলিশ, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওয়াহিদুল ইসলাম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি সকলকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের অনুরোধ জানান। তিনি অংশীজনদের উদ্দেশ্যে বলেন, “আমাদের কাজের প্রকৃত মূল্যায়ন আপনারাই করতে পারেন। আমাদের সেবা কাজের মান বৃদ্ধির জন্য আপনাদের প্রস্তাব আমরা গুরুত্বের সাথে বিবেচনা করবো।” একই সাথে তিনি সকলকে কোনো প্রশ্ন থাকলে তা জানতে চাওয়ার অনুরোধ জানান।

অংশীজনের মধ্যে বিজিএমইএ প্রতিনিধি, বিকিএমইএ প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তা তাদের মতামত পেশ করেন। তারা ফায়ার সার্ভিসের সাম্প্রতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণসহ চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। পরে পরিচালক প্রশাসন ও অর্থসহ অন্যান্য কর্মকর্তা বিভিন্ন অংশীজনের প্রশ্নের জবাব দেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com