1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাহসী, নির্ভীক ও দূরদর্শী প্রকৌশলী দরকার: ইঞ্জি. মো. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

আইইবির প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের সূচনা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক করেছিলেন। অফিসের কর্মপরিবেশ সঠিকভাবে রাখার জন্য নিরলসভাবে কাজ করেছিলেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। চতুর্থ শিল্পবিপ্লব ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের মতো সাহসী, নির্ভীক ও দূরদর্শী প্রকৌশলী দরকার।

সোমবার (০৪ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সেমিনার হলে দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রুপকার এবং এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক-এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং এলজিইডির রিটায়ার্ড প্রকৌশলীদের সম্মেলন ও বর্তমান প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, এলজিইডির পাশাপাশি বহুমাত্রিক চিন্তা চেতনার প্রবাদ পুরুষ ছিলেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ‘গ্রাম হবে শহর’ সেই চিন্তাভাবনার বাস্তবায়ন শুরু করেছিলেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের যে বিপ্লব শুরু করেছিলেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক তার সুফল ভোগ করছেন জনগণ।

তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও আধুনিক চিন্তার অবিস্মরণীয় সমন্বয় সাধন করেছিলেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক।

স্মরণ সভায় আইইবির সম্মানী সাধারণ সম্পাদক বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু বলেন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন দক্ষ প্রশাসক, কর্মপাগল ও আপসহীন কর্মকর্তা । এলজিইডির যে অর্গানোগ্রাম এখনো যে আমলাতান্ত্রিক জটিলটায় আটকে আছে তা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক বেঁচে থাকলে তা অনেক আগেই বাস্তবায়ন হতো। গ্রামীণ উন্নয়নের অবদানে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমাদের মধ্যেও কামরুল ইসলাম সিদ্দিকের কর্ম-অভিজ্ঞতা আমরা ধারণ করতে হবে৷

বিশেষ অতিথির বক্তব্যে আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ও রাজউকের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রুপকার ছিলেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। তিনি চাকরির পাশাপাশি একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তি ছিলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সর্বোচ্চ পদবি প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি উদ্ভাবনী ও ভিশনারি লিডার ছিলেন৷ এলজিইডি একটি সেল ছিল, সেই সেলকে একটি প্রতিষ্ঠান বানিয়েছেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক।

বিশেষ অতিথির আরও বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তর (পি.ডব্লিউ.ডি)’র প্রাক্তন প্রধান প্রকৌশলী ও আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্তন প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান।

এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. শহিদুল হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের আহবায়ক ও আইইবির সহকারি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন ইঞ্জি. আজিজুল সেলিম, ইঞ্জি. রেজাউল ইসলাম, ইঞ্জি. আমিরুল ইসলাম খান, ইঞ্জি. আব্দুল কাদের, সাইফুল ইসলাম সিদ্দিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com