1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অলৌকিক ভাবে জীবন্ত গাছে জ্বলছে আগুন, আগামী ২৭ মে ঈদুল আজহা হতে পারে, আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসবঙ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা

হাসিনা-মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক হয়েছে। নয়াদিল্লি সফরের প্রথমদিন অর্থাৎ ৮ই সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রীর মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকটি হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। দায়িত্বশীল একাধিক কর্মকর্তা রাতে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের প্রস্তাবিত বাংলাদেশ সফর একদিন এগিয়ে আসার প্রেক্ষাপটে ৮ই সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রীর (হাসিনা-মোদি) বৈঠকের প্রস্তাব করেছিল বাংলাদেশ। ভারত সরকার তথা প্রধানমন্ত্রী মোদির দপ্তর তাতে সম্মতি দিয়েছে। সে হিসেবে ৮ তারিখ বৈঠকটি হচ্ছে এটা চূড়ান্তপ্রায়। তবে বৈঠকের সময়ক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, জি-২০ শীর্ষ সম্মেলনে আয়োজক রাষ্ট্র ভারতের বিশেষ আমন্ত্রণে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশ সরকার প্রধান। সেই সম্মেলনে জি-২০ জোটভুক্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স সৌদি আরব, চীন, রাশিয়ার শীর্ষ নেতৃত্ব ছাড়াও আমন্ত্রিত দেড় শতাধিক হাই-প্রোফাইল অতিথি অংশ নিচ্ছেন। ভারতের ইতিহাসে অন্যতম সেরা জৌলুসপূর্ণ ওই আয়োজনে যোগদান শেষে ফেরার পথে ১০ই সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোন। আর এতে যোগদানের পথে ৭ই সেপ্টেম্বর ঢাকায় ২০ ঘণ্টার যাত্রাবিরতি করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে যুক্ত রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। সঙ্গত কারণেই যুদ্ধবন্ধু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দেখা দিয়েই (৮ই সেপ্টেম্বর) বাংলাদেশের সরকার প্রধানকে দিল্লির উদ্দেশ্য রওনা করতে হচ্ছে। আর জি-২০ সম্মেলনের পূর্ণ আনুষ্ঠানিকতার শেষ অবধি অপেক্ষায় না থেকে (১০ই সেপ্টেম্বর) ফ্রান্স প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ অতিথিকে স্বাগত জানানোর জন্য চটজলদি (অতিথি পৌঁছানোর আগেই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফিরতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com