1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অলৌকিক ভাবে জীবন্ত গাছে জ্বলছে আগুন, আগামী ২৭ মে ঈদুল আজহা হতে পারে, আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসবঙ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা

শিক্ষার কোন বিকল্প নেই ,আর শিক্ষার উন্নয়নে কাজ করছে আওয়ামীলীগ সরকার …পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই, আর শিক্ষার উন্নয়নে কাজ করছে বর্তমান আওয়ামীলীগ সরকার। পার্বত্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে এবং দেশে শিক্ষিতের হার বৃদ্ধি পেয়েছে আর এই ধারা অব্যাহত রাখতে সবাইকে শিক্ষার ওপর জোর দিতে হবে।

আজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ ম্রো ছাত্র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী বলে নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দিলে হবেনা, কঠোর পরিশ্রম করতে হবে আর বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সফলতার শীর্ষে পৌঁছাতে হবে। মন্ত্রী বলেন আগে বান্দরবানে শুধু ১টি কলেজ ছিল আর বর্তমান সরকারের আগ্রহ ও সফলতার কারণে ৭টি উপজেলায় ১৪টি কলেজ স্থাপিত হয়েছে। দুর্গম রুমা-রোয়াংছড়ি-থানচি উপজেলায় কলেজ হয়েছে আর জুম চাষীদের সন্তানেরা এখন ঘরের ডাল-ভাত খেয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সহজেই পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছে আর তার জন্য একমাত্র প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশনের সভাপতি চ্যংলক ম্রো এর সভাপতিত্বে ম্রো ছাত্র সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়ং ম্রো প্রদীপ, আলীকদম কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো,সুয়ালক ইউপির সাবেক চেয়ারম্যান রাংলাই ম্রো, থানচি সদর ইউপি চেয়ারম্যান অং প্রু ম্রোসহ প্রমুখ ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com