1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার

‘ধর্ষণ মামলায় ৯৭ শতাংশের কোনো সাজা হয় না’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘ধর্ষণের মামলায় ৯৭ শতাংশের কোনো সাজা হয় না। ফলে অপরাধী আরও বেপরোয়া হয়ে ওঠে। অর্থ ও ক্ষমতার বলয়ে থাকলে খুন-ধর্ষণ যেকোনো অপরাধ করে পার পেয়ে যায়। এটাই এখন বাস্তবতা। মুনিয়া হত্যা, তনু হত্যার বিচার না হওয়া সেটাই প্রমাণ করে।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষ্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত নারী সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতারা এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শম্পা বসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা রওশন আরা রুশো প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম গিয়ে শেষ হয়।

সমাবেশে নেতারা বলেন, ‘ইয়াসমিনের ওপর সংগঠিত বর্বরোচিত ঘটনার পর কেটে গেছে ২৮ বছর। নারী নির্যাতনের সংখ্যা, ধরন ও তীব্রতা বেড়েছে। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার সরকারি উদ্যোগ আরও কমে গেছে। সরকারি-বেসরকারি তথ্য বলছে, পাঁচ বছর আগের তুলনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখন মাসে গড়ে ৩৫০টি মামলা বেড়েছে। বিদ্বেষমূলক মন্তব্য, প্রতারণা, যৌন হয়রানি ও নির্যাতনের আরেকটি বড় মাধ্যম হয়ে উঠেছে অনলাইন প্ল্যাটফর্ম। আর অন্যদিকে নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে মন্ত্রণালয়ের বাজেট গত ছয় বছরের মধ্যে এখন সবচেয়ে কম। এ সময়ে বাজেট কমেছে ৬৩ শতাংশ।’

তারা আরও বলেন, ‘নারী নির্যাতন সমাজের বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। যে সমাজে বৈষম্য প্রকট, সে সমাজে নির্যাতন একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। নারী নির্যাতন প্রতিরোধ দিবস এই অন্যায়কে গুঁড়িয়ে দেওয়ার শিক্ষা দিয়ে যায়। নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com