1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চাঁবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন ও ফোজিত বাবু’র আলোকচিত্র প্রদর্শনী ‍‍‍শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। মঙ্গলবার (১৫ আগস্ট) চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হাই’সহ (অব.) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ ধারণ, আলোচনা অনুষ্ঠান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল, খাবার বিতরণ, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও চিত্র প্রদর্শনী। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালেয়র উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার । পরে তিনি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ছবি নিয়ে ফোজিত শেখ বাবুর একক আলোকচিত্র প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালেয়র উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার সহ শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রদর্শনীর ছবি দেখেন উপাচার্য।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে ও আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু’র এ আলোকচিত্র প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com