1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান—সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির বিজয় মিছিলে হামলা, জামায়াতকে দায়ী করে দ্রুত বিচারের দাবি ফুলেল শুভেচ্ছায় ঐক্যের বার্তা: তারেক রহমানকে অভিনন্দন জানালেন ড. খন্দকার মোশাররফ ফেনীর ৩টি আসনে বিএনপি জয়ী, আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে জয়লাভ—– ত্রয়োদশ জাতীয় সংসদ: রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক বার্তায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল—ভূমিধস বিজয়ের কারণ জনগণের আস্থা: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী,তারেক রহমানের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন Anwar Ibrahim। শান্তিপূর্ণ নির্বাচনে জনগণকে অভিনন্দন, বিএনপিকে শুভেচ্ছা ঢাকাস্থ চীনা দূতাবাসের

আগস্টে রেকর্ড ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগস্টে রেকর্ড সংখ্যক ডেঙ্গু আক্রান্তের বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য সেবা অধিদফতর (ডিজিএইচএস)।

সংস্থাটি জানিয়েছে, জুনের তুলনায় জুলাই মাসে দেশে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি ছিল। এমনকি আগস্ট মাসেও ডেঙ্গু সংক্রমণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। যা দেশে ডেঙ্গু আক্রান্তের আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

বুধবার (৯ আগস্ট) বিকেলে দেশের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো: শাহাদাত হোসেন।

ডা. হোসেন বলেন, ঢাকা শহরে ডেঙ্গুর সংক্রমণ স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে সংক্রমণের হার বাড়ছে।

তিনি বলেন, ‘আগস্টের প্রথম আট দিনে ২০ হাজার ৩৯৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যেখানে গত মাসজুড়ে আক্রান্ত ছিল ৪৩ হাজার ৮৫৪ জন।’

শাহাদাত হোসেন বলেন, ‘রোগীরা হাসপাতালে এসে যাতে চিকিৎসা নিতে পারে। আমরা সে বিষয়ে খুবই সতর্ক আছি। স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়ে সক্রিয়ভাবে নজরদারি করছে।’

ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীর সর্বোচ্চ ৪২৪ জন রোগী মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে মোট ৩৭৭ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, ২৭৩ জন মিটফোর্ড হাসপাতালে এবং ২৯২ জন ডিএনসিসি-ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের এখনো অনেক পদ খালি রয়েছে। তবুও, রোগীরা আমাদের মেডিক্যাল কলেজেও ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারে।’

চলতি বছরের জানুয়ারি থেকে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে।

বুধবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যা চলতি বছর বাংলাদেশে মশাবাহিত রোগে মৃতের সংখ্যা ৩৫২-তে পৌঁছেছে।

এ পর্যন্ত চলতি বছর ৭৫ হাজার ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত এবং ৬৫ হাজার ২৯০ জন সুস্থ হওয়ার তথ্য রেকর্ড করেছে ডিজিএইচএস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com