1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু: কেন্দ্রসচিবদের জন্য ঢাকার শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎ ফুলতলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা ‘নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ’ দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল নদী দখল, বন উজাড় ও অপরিকল্পিত নগরায়নে পরিবেশ বিপর্যয়: জরুরি পদক্ষেপ দাবি: আব্দুল লতিফ জনি জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী

জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের শক্তিকেই তার দলের শক্তি হিসেবে পুনর্ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ কেবল জনগণের কাছেই দায়বদ্ধ।

তিনি বলেন, ‘জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই আওয়ামী লীগের প্রভু। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।’

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রোববার তার সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগই শুধু দেশের মানুষের কল্যাণে কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ কারণেই আমরা নির্বাচনের সময় দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার করে থাকি।’

তিনি বলেন, ‘আমরা কতটুকু করতে পেরেছি এবং ভবিষ্যতে কী করব- তা আমরা শুধু জনগণকে বলি, অন্য কাউকে নয়।’

এ প্রসঙ্গে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের বলেন, ‘আমি চাই সবাই এটা মাথায় রেখে একসঙ্গে কাজ করবেন।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের সাড়ে ১৪ বছরের অর্জন তৃণমূলের মানুষের সামনে তুলে ধরতেও দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে স্মরণ করিয়ে দিয়ে তিনি দলকে শক্তিশালী করতে বলেন এবং জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করার আহ্বান জানান।

সভায় আওয়ামী লীগের প্রায় ৫ হাজার নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিগণ অংশ নেন।

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।

প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দলের নেতাদের নির্দেশনা দিতে এ ধরনের সভা করে আওয়ামী লীগ। ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে ২০১৭-এর ২৩ জুন এ ধরনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com