1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

পদত্যাগের পর বিচারপতির আবেগঘন বক্তব্য, কাঁদলেন এজলাসভর্তি মানুষ!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুম্বাই হাইকোর্টের বিচারপতি রোহিত দেও পদত্যাগ করেছেন। এজলাসভর্তি মানুষ থাকাকালীন পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় ক্ষমাও চেয়ে নেন সবার কাছে। হাইকোর্টের নাগপুর বেঞ্চে বিচারকার্য পরিচালনা করতেন এ বিচারক।

শুক্রবার (৪ আগস্ট) নাগপুর বেঞ্চের বিচারপতি রোহিত দেওয়ের বেঞ্চে উপস্থিত এক আইনজীবী বিষয়টি জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

ওই আইনজীবী বলেন, লোকভর্তি এজলাসে বিচারপতি বলেন, যারা আদালতে উপস্থিত আছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি কখনো আপনাদের বকুনি দিয়েছি, কারণ আমি চাইতাম যাতে আপনাদের আরও উন্নতি হয়। কিন্তু আমি কাউকে আঘাত দিতে চাইনি।

কারণ আপনারা সবাই আমার পরিবারের সদস্য। বলতে খারাপই লাগছে, আমি ইস্তফা দিয়েছি। আমি আত্মসম্মানের বিরুদ্ধে কোনো কাজ করতে পারব না। এ জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। এ সময় উপস্থিত লোকজনের দুচোখ গড়িয়ে পড়ছিল অশ্রু। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলেও উল্লেখ করেন। রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

২০২২ সালে বিচারপতি রোহিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জিএন সাইবাবাকে মাওবাদী যোগসূত্রের মামলায় বেকসুর খালাস দিয়েছিলেন। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুপ্রিমকোর্ট অবশ্য নাগপুর বেঞ্চের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন। নাগপুর বেঞ্চকে নতুন করে মামলাটি শোনার নির্দেশ দেওয়া হয়।

২০১৭ সালে মুম্বাই হাইকোর্টের বিচারপতি হিসাবে যোগ দেন রোহিত। ২০২৫ সালের ডিসেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। তার আগে ২০১৬ সালে তিনি ছিলেন মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com