1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন নির্বাচন শেষে ঐক্যের ডাক, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় দায়িত্বের বার্তা “এমপি হলে মন্ত্রী পাই, এবার ইনশাল্লাহ প্রেসিডেন্ট পাব” — রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সম্প্রীতির রাজনীতির ইঙ্গিত: কুমিল্লায় সৌজন্য সাক্ষাতে ইতিবাচক বার্তা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে, সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানালেন তারেক রহমান মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা পেলেন ডা. শফিকুর রহমান চট্টগ্রাম থেকে স্থান পাচ্ছেন কারা? দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা জামায়াতের ফল স্বীকৃতি, দায়িত্বশীল বিরোধী ভূমিকায় থাকার ঘোষণা

দুর্ঘটনা এড়াতে সকল ড্রাইভারের মেডিক্যাল চেকআপের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলস-এ অগ্নিদুর্ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে ড্রাইভার মোঃ জাহাঙ্গীর হোসেনের চালনায় দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রিবাহী বাসকে ধাক্কা দিলে একজন পথচারীও নির্মম মৃত্যুর শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন।
ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সকল গাড়ি চালকের মেডিক্যাল চেকআপের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন বলে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, অপারেশনাল কাজে গমনকালে গাড়ি চালনারত অবস্থায় মৃত্যুবরণকারী জাহাঙ্গীর হোসেন ১৯৯৪ সালে গাড়ি চালক হিসেবে চাকরিতে যোগদান করেন। তাঁর নিজ জেলা কুমিল্লা। তিনি ২ মেয়ে ১ ছেলের জনক ছিলেন। ময়নাতদন্ত শেষে অকালপ্রয়াত ড্রাইভার জাহাঙ্গীর হোসেনের মরদেহ তাঁর কর্মস্থল হাজিগঞ্জে জানাজা শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়ার প্রস্তুতি চলছে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com