1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন নির্বাচন শেষে ঐক্যের ডাক, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় দায়িত্বের বার্তা “এমপি হলে মন্ত্রী পাই, এবার ইনশাল্লাহ প্রেসিডেন্ট পাব” — রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সম্প্রীতির রাজনীতির ইঙ্গিত: কুমিল্লায় সৌজন্য সাক্ষাতে ইতিবাচক বার্তা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে, সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানালেন তারেক রহমান মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা পেলেন ডা. শফিকুর রহমান চট্টগ্রাম থেকে স্থান পাচ্ছেন কারা? দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা জামায়াতের ফল স্বীকৃতি, দায়িত্বশীল বিরোধী ভূমিকায় থাকার ঘোষণা

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২২৯২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯২ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ১৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৪৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৯৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৯ হাজার ৯৪৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৩ হাজার ২৮ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৬২৬ জন। ঢাকায় ১৫ হাজার ৬৬১ এবং ঢাকার বাইরে ৯ হাজার ৯৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com