1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী 🔥 মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের ‘বিধ্বংসী’ হামলার দাবি, তেলের বাজারে অস্থিরতা সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা

পরিবেশের মান উন্নয়নে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। … পরিবেশ ও বন মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পরিবেশ-প্রতিবেশের সুরক্ষা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রয়োজনীয়তা অপরিসীম।

বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগের আয়োজনে সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ মন্ত্রী একথা বলেন।

বনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে ৭ কোটি ৫০ লক্ষ বৃক্ষরোপণ করেছে। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে। মন্ত্রী এসময় ছাদ কৃষি ও সামাজিক বনায়নয়ের মাধ্যমে দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সিলেট জেলার জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বনমন্ত্রী বিভাগীয় পর্যায়ের উপকার ভোগীদের মাঝে চেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com