1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী 🔥 মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের ‘বিধ্বংসী’ হামলার দাবি, তেলের বাজারে অস্থিরতা সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা প্রথমবার সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বরাদ্দ ৩০ মিনিট

সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় এই আহ্বান জানান রাষ্ট্রপতি। সৌদি আরবে পবিত্র হজ্জ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বাণী পূর্বে ধারণ করা হয়।

তিনি বলেন, ঈদের আনন্দ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে ভাগাভাগি করতে হবে। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সব গ্লানি ভুলে হিংসা-বিদ্বেষ দূর করে মনের পশুকে কোরবানি করতে হবে।

তিনি বলেন, কোরবানি বাধ ভাঙা আনন্দের পাশাপাশি আমাদের আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। মানুষের মাঝে আত্মদান, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়।

তিনি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। ফলে বিশ্বব্যাপী স্বল্প আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে জীবনযাপন করছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি আশা করেন, পবিত্র ঈদ-উল-আজহা সবার জন্য অনাবিল সুখ আর আনন্দ বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com