1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে বান্দরবান পৌর শহরের রাতকে অনন্য রূপধারায় প্রজ্জ্বলিত করেছে–পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন নগরী হিসেবে পার্বত্য নগরী বান্দরবানকে সাজিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। পৌরসভার সড়কের দুপাশে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সড়কবাতি স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও মনের খোড়াক আরও প্রসারিত হলো। তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সড়কবাতিগুলো বান্দরবান পৌর শহরের রাতকে অনন্য রূপধারায় প্রজ্জ্বলিত করেছে।

গতকাল রাতে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে সুইচ চেপে ও ফলক উন্মোচনের মাধ্যমে পৌর সড়কের দু’পাশে দৃষ্টিনন্দন সড়ক বাতি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।
উদ্বোধনের পরপরই দৃষ্টিনন্দন সড়ক বাতির আলোয় নতুন রূপে আলোকিত হয়ে ওঠে বান্দরবান পৌরসভা ভবন থেকে বান্দরবান সদর থানা পর্যন্ত। মুর্হূমূহ করতালি আর আনন্দে মেতে ওঠে বান্দরবান শহরের মানুষ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহায়তায় এবং বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে ১ শত ৫০টি আকর্ষণীয় সড়ক বাতি রাস্তার দু’ধারে স্থাপন করা হয়। পরবর্তীতে পুরো বান্দরবান শহরকে এই আকর্ষণীয় বাতিতে সজ্জিত করা হবে বলে জানান বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাস শেখর।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাস শেখর, বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসসহ বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com