1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপথের পর জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রীর নিয়োগে শেষ অন্তর্বর্তী অধ্যায়: নতুন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা মির্জা আব্বাসসহ ১০ জন উপদেষ্টা নিয়োগ বিরোধী আসনে জামায়াত জোট: নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ—সংস্কার প্রশ্নে কৌশলী অবস্থান 🇧🇩 শপথ নিল নতুন সরকার: ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের ২৫ মন্ত্রীর শপথ, টেকনোক্র্যাটসহ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা তারেক রহমানের শপথ: নতুন অধ্যায়ের সূচনা, রাজনীতিতে ক্ষমতার পালাবদল

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। চৈত্রের দাবদাহে অতিষ্ঠ মানুষ অপেক্ষায় বৃষ্টির। অেবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।

বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সপ্তাহ গড়িয়ে আগামী রোববার বৃষ্টি নামতে পারে। তবে, তার আগ পর্যন্ত গরমের যন্ত্রণা সইতেই হবে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই এই জেলায় থার্মোমিটারে পারদ চড়ছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায়ও তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে আগামী ১৬ তারিখের দিকে ঝড়বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, তাপপ্রবাহ প্রশমিত হওয়ার পর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে শেষের দিকে। ২৪ এপ্রিল থেকে ভারি বর্ষণের আভাস রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com