1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সব স্রোত এসে মিলেছে গ্রন্থমেলায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ ২১শে ফেব্রুয়ারি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালেই খুলে দেওয়া হয় গ্রন্থমেলার দরজা। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা বইপ্রেমীরা আজ ছুটে এসেছেন গ্রন্থমেলায়। মনে হয় যেন সব স্রোত এসে মিলেছে গ্রন্থমেলায়। তাই সকাল থেকেই মেলাপ্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে।

সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থমেলা মাঠে বেজেছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি। অন্যদিকে বর্ণমালা যুক্ত বাহারি পাঞ্জাবি-শাড়ি পরে মানুষের আনাগোনায় মেলাজুড়ে বিরাজ করছিলে একুশের আবহ।

শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই গ্রন্থমেলায় ছুটে এসেছেন। কেউ এসেছেন বাবা-মায়ের সঙ্গে, কেউ এসেছেন প্রিয় মানুষ কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে। বেশিরভাগ নারীর পরনে ছিল কালো রঙের শাড়ি, আর ছেলেদের ছিল কালো পাঞ্জাবি। কেউ আবার বাংলা বর্ণমালা খচিত পোশাক পরিধান করে এসেছেন প্রাণের মেলায়।

দেখা যায়, দুপুরের পর থেকেই গ্রন্থমেলামুখী মানুষের ঢল নামতে শুরু করে। বিকেল সাড়ে তিনটার দিকে গ্রন্থমেলা পরিণত হয়েছে জনসমুদ্রে। নানা বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণপ্রাচুর্যে ভরে উঠেছে মেলার মাঠ। ভালো বিক্রি হবে বলে আশা করছেন প্রকাশকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com