1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

কী কারণে ৫০ প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারলো না, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কি কারণে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারলো না এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তা খতিয়ে দেখে ভালো ফলাফলের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমি চাই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বের অন্য দেশের মতো সব ধরনের মেধাবী শিক্ষার্থীরা অধ্যয়ন করবেন। তাহলে পরস্পরের আদান-প্রদানে মেধার উন্নতি ও বিকাশ ঘটবে। আমরা সে জন্যই কাজ করে চলেছি।

আজ সোমবার সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানের খুব বেশি মাহাত্ম্য আছে বলে মনে করি না। বরং এক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক শিক্ষকদের বিশেষ ভূমিকা থাকে। কারণ দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র মেধাবীদের তাদের প্রতিষ্ঠানে ভর্তি করান।

দীপু মনি বলেন, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলাম সেটা বিষয় নয়, আমরা পড়াশোনা ঠিকমতো মনোযোগ দিয়ে করলাম কিনা বাবা-মা যেন সেটা ঠিকভাবে দেখেন। শিক্ষার্থীরা যেন ভুল পথে কিংবা ভিন্ন পথে চলে যায়। এ বিষয়ে সমাজেরও দায়িত্ব আছে, আমরা সবাই মিলে যদি সে দায়িত্বটা পালন করি তাহলে এসএসসিতে উত্তীর্ণরা ঠিকমতো পড়বে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, অনেক কষ্টে অর্জিত আমাদের এ প্রিয় মাতৃভূমি। দেশের মানুষ শান্তি এবং অগ্রগতি চায়। যারা বিজয়ের মাসে দেশে অরাজকতা করতে চায় মানুষ তা প্রতিহত করবে। এটা মানুষ হতে দেবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com