1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

সৌদি আরবের ওপর ক্ষুব্ধ বাইডেন, সম্পর্ক পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৩০ বার দেখা হয়েছে

ওপেক প্লাসের সদস্যদের মধ্যে সৌদি আরব হচ্ছে শীর্ষ তেল উৎপাদনকারী দেশ।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, “আমি মনে করি প্রেসিডেন্টের কাছে বিষয়টি খুবই পরিষ্কার যে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক এমন পর্যায়ে গেছে যা পুনর্মূল্যায়ন করা জরুরি হয়ে পড়েছে। এবং নিশ্চিতভাবে ওপেকের এই সিদ্ধান্তের পর বাইডেন তাই করছেন।”

জন কিরবি জানান, সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের জন্য প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তেল রপ্তানিকারক দেশগুলো সংগঠন ওপেকের ১৩ সদস্য এবং এর বাইরের এগারোটি তেল উৎপাদনকারী দেশের জোট হচ্ছে ওপেক প্লাস। এই সংগঠনটি গত বুধবার মার্কিন চাপ উপেক্ষা করে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে যা আন্তর্জাতিক বাজারে মোট সরবরাহ করা তেলের শতকরা দুই ভাগ।

ওপেক প্লাসের এই সিদ্ধান্তে আমেরিকা ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। বাইডেন প্রশাসন মনে করছে, ওপেক প্লাসের এই সিদ্ধান্তের কারণে আমেরিকার ভেতরে তেল এবং গ্যাসের দাম বেড়ে যাবে যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের জন্য মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া কয়েক দশক ধরে সৌদি আরবের সঙ্গে আমেরিকার যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে মিলে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ার প্রেক্ষাপটে সেই সম্পর্কে টানা পড়েন পরিষ্কার হয়ে উঠেছে।

এ অবস্থায় আমেরিকার গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের অনেক রাজনীতিবিদ, সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, সৌদি আরব থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com