1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

সাত কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকার সাত সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিষয় ও কলেজ পছন্দের দ্বিতীয় মনোনয়ন তালিকা।

রোববার (৯ অক্টোবর) কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

শিক্ষার্থীরা http://7college.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে এডমিশন অপশনে ক্লিক করে উচ্চমাধ্যমিক রোল নম্বর, উচ্চমাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন।

এর আগে গত ৫ অক্টোবর দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশের কথা থাকলেও ৪ অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধে প্রথম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ ৬ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই তারিখের মধ্যেই মনোনীত শিক্ষার্থীদের মনোনীত বিষয়ে বা পরবর্তী মাইগ্রেশনে পড়তে আগ্রহীদের প্রথম কিস্তির টাকা দিয়ে পরবর্তী মনোনয়নে আসন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ঘোষিত ৮ অক্টোবরেও পেমেন্ট সংক্রান্ত জটিলতায় মনোনয়ন তালিকা প্রকাশ সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com