1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বাস ছিল আমি পারব: নাসিম শাহ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বাংলা এই প্রবাদ বাক্যটা যেন নাসিম শাহ’র ব্যাটে প্রমাণ হলো আবার। দলের দশ নম্বর ব্যাটার হয়েও কীভাবে ম্যাচ বের করে আনতে হয় সেটা নিঃসন্দেহে শিক্ষণীয়।

আফগানদের দেয়া ১২৬ রানের মামুলী লক্ষ্য তাড়া করতে নেমে ১১৮ রানে যখন ৯ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে পাকিস্তান, ঠিক তখনই ব্যাট করতে নামেন নাসিম শাহ।

শেষ ওভারে নাসিম শাহ আর কি-ই বা করবেন বোলার হয়ে? এই বিশ্বাস হয়তো ফজল হক ফারুকির মতো অভিজ্ঞ বোলারের ছিল। কিন্তু ইয়র্কার লেংথে করা ওভারের প্রথম বলটা লং অফের উপর দিয়ে বাউন্ডারি ছাড়া করেন নাসিম।

শেষ পাঁচ বলে প্রয়োজন আরও ৫ রান। দ্বিতীয় বলটা আবারও ইয়র্কার, আবারও একই জায়গা দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে অবিশ্বাস্য এক জয় এনে দেন নাসিম।

আনপ্রেডিক্টেবল খ্যাতি পাওয়া পাকিস্তানের দশ নম্বর ব্যাটারও যে এতটা আনপ্রেডিক্টেবল হয়ে উঠবে কারও মাথায় হয়তো ছিল না। কার মাথায় কি থাকল আর না থাকল সেসব না ভেবে নাসিম বিশ্বাস করেছিলেন তিনি পারবেন এই কঠিন পরিস্থিতিটা সামাল দিতে।

ম্যাচ শেষে নাসিম বলেন, ‘আমি যখন ব্যাট করতে যাই তখন ছক্কা মারার বিশ্বাস ছিল। আমি অনুশীলন করি (ছক্কা মারা) এবং আমি জানতাম তারা ইয়র্কার বল করবে কারণ তারা মাঠের উপরের দিকে থাকবে। বিশ্বাস থাকা দরকার, আমরা নেটে অনুশীলন চালিয়ে যাচ্ছি এবং আমি আমার ব্যাটও পরিবর্তন করেছি, এটি কাজ করেছে।’

নাসিম যখন ব্যাটিংয়ে নামেন তখন অপর প্রান্তে ছিলন আসিফ আলী। নাসিম জানেন ওই সময়ে আসিফকে স্ট্রাইক দেয়া ছাড়া উপায় নেই। কিন্তু আসিফ যখন আউট হয়ে সাজঘরে ফেরেন তখন পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়ার কথা জানান নাসিম।

‘আমি যখন মাঠে ঢুকেছিলাম তখন আসিফ সেখানে ছিল এবং আমার কাজ ছিল তাকে স্ট্রাইক দেওয়া কিন্তু একবার সে আউট হয়ে গেলে দায়টা আমার ওপর পড়ে। আপনি যখন নাইন ডাউন হন তখন খুব কম বিশ্বাস থাকে তবে আমার আত্মবিশ্বাস ছিল এবং এটি আমার জন্য একটি স্মরণীয় খেলা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কারণ আমরা জানতাম আজ একটি জয় এবং আমরা ফাইনালে থাকব।’

নাসিমের অবিশ্বাস্য ব্যাটিং নিয়ে বাবর আজম বলেন, ‘নাসিম অসাধারণ ছিল। আমি আগেও নাসিমকে এভাবে খেলতে দেখেছি, তার প্রতি আমার বিশ্বাস ছিল। এই মুহূর্তটি আমাকে জাভেদ মিয়াঁদাদের ছয়ের কথা মনে করিয়ে দেয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com