1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

`ইউক্রেন যুদ্ধে প্রতিদিন প্রায় ২০০ সৈন্য নিহত হচ্ছে’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের পর থেকে প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা সম্মুখ যুদ্ধে নিহত হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে সমান তালে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনের শত শত পশ্চিমা আর্টিলারি সিস্টেমের প্রয়োজন।

মস্কোর সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে কিয়েভ প্রস্তুত নয় বলেও জানান পদোলিয়াক।

রাশিয়ান বাহিনী পুরো ডনবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করায় ইউক্রেনীয় সেনারা নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

পদোলিয়াক বলেন, যুদ্ধে রাশিয়ান বাহিনী অ-পারমাণবিক সবকিছু যেমন ভারী কামান, একাধিক রকেট লঞ্চার সিস্টেম ও যুদ্ধবিমান ব্যবহার করছে।

পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্রের আবেদন পুনরাবৃত্তি করে তিনি বলেন, রাশিয়ান এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে সমতা না থাকায় ইউক্রেনের হতাহতের হার অত্যন্ত বেশি।

পদোলিয়াক বলেন, আমাদের আর্টিলারির দাবি কেবল এক ধরনের আকাঙ্ক্ষা নয়…যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির জন্য এটি নিশ্চিতভাবে প্রয়োজন।

রাশিয়ার সঙ্গে সামঞ্জস্য রাখতে ইউক্রেনের ১৫০- থেকে ৩০০টি রকেট লঞ্চার সিস্টেম প্রয়োজন। দেশটি এখন পর্যন্ত যতটি পেয়েছে তার চেয়ে অনেক বেশি।

পদোলিয়াক আরও বলেন, শান্তি আলোচনা কেবল তখনই আবার শুরু হতে পারে যদি রাশিয়া ২৪ ফেব্রুয়ারি আক্রমণ করার পর দখল করা ভূখণ্ড হস্তান্তর করে।

তিনি বলেন, প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সৈন্য মারা যাচ্ছে, যা আগের ধারণার চেয়ে বেশি।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, ইউক্রেন প্রতিদিন ১০০ সৈন্য হারাচ্ছে এবং আরও ৫০০ জন আহত হচ্ছে।

ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও রেজনিকভ দাবি করেন, বিপুল সংখ্যক রাশিয়ান সৈন্যও নিহত হচ্ছে।

একইভাবে লুহানস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই গাইদাই বলেন, রাশিয়ানরা ‘মাছির মতো মারা যাচ্ছে’। কিন্তু তিনি পদোলিয়াকের দাবির প্রতিধ্বনি করে বলেন, ইউক্রেন আর্টিলারির মারাত্মক অভাবের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com