1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

মরিয়ম নওয়াজসহ শাহবাজের মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার ৩১ মন্ত্রী শপথ নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। আজ মঙ্গলবার দুপুরের দিকে তারা শপথ নেন।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়া শাহবাজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সদস্যরা হলেন, খাজা মুহাম্মদ আসিফ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, সরদার আয়াজ সাদিক, রানা তানভীর, খুররাম দস্তগির খান, মরিয়ম নওয়াজ, খাজা সাদ রফিক, মিফতাহ ইসমাঈল, জাভেদ লতিফ, রিয়াজ হুসাইন পিরজাদা, মুর্তাজা জাভেদ আব্বাসীও আজম নাজির।

বিলাওয়ালের দল পাকিস্তান পিপলস পার্টি থেকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সৈয়দ খুরশিদ শাহ, সৈয়দ নাভিদ কামার, শেরি রেহমান, আব্দুল কাদির প্যাটেল, শাজিয়া মারি, সৈয়দ মুর্তাজা মাহমুদ, সাজিদ হুসাইন তুরি, এহসান উর রেহমান মাজারি ও আবিদ হুসাইন।

মুত্তাহিদা মজলিস-ই-আমাল থেকে শপথ নিয়েছেন, আসাদ মাহমুদ, আব্দুল ওয়াসি এবং আব্দুল শুকুর। জামাতে উলেমা-ইসলাম থেকে মুহাম্মদ তালহা মাহমুদ, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান থেকে আমিনুল হক ও ফায়সাল সাবজওয়ারি, বেলুচিস্তান আওয়ামী পার্টি থেকে মুহাম্মদ ইসরার তারিন, জামুরি ওয়াতান পার্টির নওয়াবিজাদা শাজাইন বুগতি এবং পাকিস্তান মুসলিগ লিগ-কায়েদের তারিক বাশির ছিমা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

তারা কে কোন মন্ত্রীত্ব পাচ্ছেন সে বিষয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। সাথে পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন কিনা সে বিষয়টিও এখনও পরিষ্কার নয়। সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com