1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

ডিইউজের নতুন সভাপতি সোহেল হায়দার, সম্পাদক আকতার হোসেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) আগামী দুই বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী এবং নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার হোসেন।

জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার ২০টি বুথ ও দুটি ব্যালটে ভোটগ্রহণ হয়। সন্ধ্যা ৬টার পর শুরু হয় ভোটগণনা। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ভোট পেয়েছেন ৭২৪টি আর সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন পেয়েছেন ৭৩৬ ভোট।

রাত ৮টার পর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মনজুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন।

৬৭৩ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এমএ কুদ্দুস। ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক হয়েছেন খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইনবিষয়ক সম্পাদক পদে এসএম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন এবং ৭০৫ ভোট পেয়ে নারীবিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।

এবার ডিইউজের দ্বিবার্ষিক নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৭১ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮ জন।

এ নির্বাচনে তিনটি ঘোষিত পরিষদ এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরমধ্যে কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই তিন পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১০ জন। নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রসহ প্রার্থী ছিলেন ৪ জন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ডিইউজের সর্বশেষ নির্বাচনে কুদ্দুস আফ্রাদ সভাপতি ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু নির্বাচিত হয়েছিলেন। তারা দুজনই একই পরিষদে ভোট করেছিলেন সেবার। এবার দুজন দুই পরিষদে ভোট করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com