1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

নারীরা কোথাও পিছিয়ে নেই: ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষা, খেলাধুলা, রাজনীতি কিংবা অর্থনীতি সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

সভায় নারী পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী যে কাজ করছেন তা কল্পনাতীত। দেশের বিচারালয় থেকে সচিবালয়, রাজনীতি কিংবা খেলার মাঠ কোথাও এখন নারীরা পিছিয়ে নেই।

পুলিশে নারী নেতৃত্ব ও তাদের কর্মঘণ্টার প্রশংসা করে কমিশনার বলেন, আমাদের নারী পুলিশ সুপারগণ এখন কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্র থেকে কখন বাসায় ফিরবো তা যেমন আমি জানিনা, ঠিক তেমনি আমাদের নারী সহকর্মীরাও বাসায় ফেরার সময় জানেন না। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যে সারা বাংলাদেশে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস-২০২২।

সভায় ডিএমপির সর্বোচ্চ নারী পুলিশ কর্মকর্তা পরিবহন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম বলেন, নারীদের প্রতি সংবেদনশীলতা ও তাদের অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের সর্ববৃহৎ এ ইউনিটে বর্তমানে দু’হাজারের অধিক নারী সদস্য কর্মরত। জেন্ডার সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য নিরাপদ ও অধিকতর সহনশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে ডিএমপি বদ্ধপরিকর।

আলোচনা সভার পূর্বে কেক কেটে ও নারী পুলিশ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নারী দিবসের তাৎপর্য তুলে ধরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com