1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

সুচরিতার মন্তব্য প্রসঙ্গে যা বললেন নিপুণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রবীণ অভিনেত্রী সুচরিতার করা মন্তব্য স্বাভাবিকভাবে নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

২ মার্চ জায়েদ খানের পক্ষে হাইকোর্টের রায়ের পর এফডিসিতে এসে সুচরিতা বলেন, ‘নিপুণ এসব ভুইলা এই মেধাটা শিল্পে লাগাও না।

একটা হিরোইন হিসেবে তুমি নিজেকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করো। ’
সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রোববার (০৬ মার্চ) এফডিসিতে নিপুণ বলেন, ‘সুচরিতা আপা আমার প্রথম ছবিতে আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। আজকে আমি নিপুণ যে জায়গায় দাঁড়িয়ে আছি, সে জায়গায় আসতে উনাদের অনেক বড় ভূমিকা আছে। উনারা আমাকে নিয়ে কথা বলতেই পারেন। এগুলো কোনো বিষয় নয়। ’

একই সঙ্গে নিপুণ অনুরোধ করে বলেন, ‘এগুলো যদি আপনারা গণমাধ্যমে প্রকাশ করেন, তাহলে খারাপ প্রভাব পড়ে। এটা আমি চাই না। উনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন, তাহলে আমি এতদূর আসতে পারতাম না। উনি আমার বিপরীত প্যানেলে আছেন; অনেক সময় মুখ ফসকে অনেক কথা যদি বলে ফেলেন, তাহলে সেটা প্রচার করা ঠিক না হবে না বলেই মনে করি আমি। ’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে রোববার হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com