1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান নিপুণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭৫১ বার দেখা হয়েছে
সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান নিপুণ
সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান চিত্রনায়িকা নিপুণ

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ। এ নির্বাচনে বাতিল হয় নিপুণের ১৬ ভোট। এতে প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলে ব্যর্থ হওয়ার পর এবার সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চাইলেন নিপুণ।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিপুণ এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন নিপুণ। সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভোট কেনাসহ বাইরে থেকে প্রভাব খাটানোর অভিযোগ করেন এ চিত্রনায়িকা। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তিনি।

এমনকি তার সঙ্গে নির্বাচন কমিশনারের আপত্তিকর প্রস্তাবের বিষয়টি সংবাদ সম্মেলনে জানান নিপুণ।

উল্লেখ্য, শুক্রবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন শেষ হয়। বিএফডিসিতে সকাল ৯টা ১৬ মিনিটে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টা ১৬ মিনিটে। এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটার উপস্থিত হয়েছেন। ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করেন।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন জায়েদ খান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com