1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা অনিশ্চিত, যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা চরমে 📚 এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, নকলমুক্তে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মনোনয়ন চাননি আফরোজা আব্বাস, স্বামীর অসুস্থতায় এখন একমাত্র অগ্রাধিকার চিকিৎসা ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা ট্রাম্পের, পাকিস্তানে যাচ্ছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক অতীত ও বর্তমান: পূর্ব পাকিস্তান, বাংলাদেশ ও উন্নয়নের বাস্তবতা

ইতালি যাওয়ার পথে ঠান্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার পথে নৌকায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি অভিবাসী মারা গেছেন। মঙ্গলবার ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, কোস্টগার্ডের সদস্যরা ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেছেন। পরে অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। তার কার্যালয় অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোরে মার্তেল্লো ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন; যাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।

হাজার হাজার আশ্রয়প্রার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক মাস ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ যাওয়ার প্রবণতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

ইতালির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত ইতালির বিভিন্ন বন্দরে এক হাজার ৭৫১ জন অভিবাসী পৌঁছেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com