1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ এখনও কাটেনি, জানাল ইরান মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভারত–রাশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি: একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের অনুমতি বগুড়া পৌরসভা অবশেষে সিটি করপোরেশন: সোমবার উদ্বোধন করবেন তারেক রহমান** হরমুজ প্রণালীতে গুলি: ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা জ্বালানি তেলের দাম বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় ওয়াসা গঠনের পথে অগ্রগতি—রাজনৈতিক উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, যা গতবার ছিল ১২তম। তবে বিপরীত দিক দিয়ে, অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮০ দেশের মধ্য এক ধাপ পিছিয়ে হয়েছে ১৪৭তম। গতবার ছিল ১৪৬তম।

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী এবারও ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের বিবেচনায় শীর্ষে অবস্থান করছে। আর এবারও দক্ষিণ সুদান সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে।
এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দুর্নীতির এই ধারণা সূচকের বিভিন্ন তথ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি এসব তথ্য তুলে ধরেন বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। কারণ, ১০ বছর ধরে প্রবণতা হলো স্কোরটি এক জায়গায় স্থবির হয়ে আছে।

ইফতেখারুজ্জামান আরও বলেন, সরকারের সর্বোচ্চ মহল থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানোর রাজনৈতিক অঙ্গীকার থাকলেও সেটি ঠিকমতো কার্যকর হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com