1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে অংশীজনদের মতামত নিয়ে ৭ গুরুত্বপূর্ণ অধ্যাদেশে সংশোধন, কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ হরমুজ প্রণালি ঘিরে তীব্র উত্তেজনা: ডোনাল্ড ট্রাম্প-এর অবরোধ ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর 🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা

বিশ্ব পাসপোর্ট সূচকে ৫ ধাপ এগুলো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২২ সালের বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়ে ১০৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এই সূচকে যৌথভাবে শীর্ষে রয়েছে জাপান এবং সিঙ্গাপুর। এছাড়াও সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি এবং দক্ষিণ কোরিয়া। সূচকে একেবারে নিচের দিকে রয়েছে আফগানিস্তান (১১তম)।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ বৈশ্বিক পাসপোর্টের এ সূচক প্রকাশ করেছে।

সূচকে বলা হয়েছে, গত বছরের অক্টোবরের তুলনায় ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। অক্টোবরে এই সূচকে ১০৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। নতুন সূচকে ৫ ধাপ এগিয়ে ১০৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ১০৮তম এবং নেপালের ১০৫তম স্থানে অবস্থান করছে। এছাড়াও ৮৩তম অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে (৫৮তম) রয়েছে মালদ্বীপের পাসপোর্ট। ৮৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন মালদ্বীপের পাসপোর্টধারীরা।

‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ সূচকটি বিশ্বের সমস্ত পাসপোর্টের মূল র‌্যাংকিং যা বিশ্বের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধার সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com