1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন

সেনা ও বিমানবাহিনীর সঙ্গে নৌবাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (২০ ডিসেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর ‘মিডশিপম্যান ২০১৯ আলফা’ ও ‘ডিইও ২০২১ ব্রাভো’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ আহ্বান জানান।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‌‘প্রশিক্ষণ শেষে আজ তোমরা ৪৪ জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ নৌবাহিনীর কমিশন্ড অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। তোমাদের মনে রাখতে হবে, যে কঠোর প্রশিক্ষণ তোমরা শেষ করলে তা তোমাদের উৎকর্ষ অর্জনের সূচনা মাত্র।’

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ সব ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি একটা বিষয় অনুধাবন করেছিলেন, বাংলাদেশের যে বিশাল সমুদ্র অঞ্চল, সেই অঞ্চলকে রক্ষা করা, তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেখানে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে- যাতে করে সমুদ্রসম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করতে সক্ষম হই।

শেখ হাসিনা বলেন, সেই লক্ষ্য নিয়েই তিনি স্বাধীনতার পর একটা দক্ষ, শক্তিশালী আধুনিক ও প্রযুক্তিনির্ভর নৌবাহিনী গড়ে তুলার পদক্ষেপ হাতে নেন। তিনি যুগোস্লাভিয়া ও ভারতের কাছ থেকে ৫টি আধুনিক রণতরি সংগ্রহ করেন। ১৯৭৪ সালের ১০ ডিসেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীকে ‘নেভাল অ্যানসাইন’ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com