1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন

টিকা নিয়েছেন আরও ১০ লাখেরও বেশি মানুষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে করোনা টিকা গ্রহিতার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১১ কোটিতে। চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

আজ রোববার (১৯ ডিসেম্বর) পর্যন্ত মোট ১১ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ১৬৬ জন টিকা গ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম ডোজ ৬ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৩২৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআই্এস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান প্রেরিত টিকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও ১০ লাখ ৩৫ হাজার ৫১৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ ৩ লাখ ৭৬ হাজার ২৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ২৩১ জন।

প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৫ হাজার ১২৬ জন ও নারী ১ লাখ ৯১ হাজার ১৬২ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২ লাখ ৯৬ হাজার ৯৮৮ জন ও নারী ৩ লাখ ৬২ হাজার ২৪৩ জন।

দেশে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৩৪৯ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৫৯ জন, পাসপোর্টের মাধ্যমে ১১ লাখ ৫৬ হাজার ৪৩১ জন এবং জন্মনিবন্ধন সনদের মাধ্যমে ২ লাখ ৮২ হাজার ৪৫৯ জন নিবন্ধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com